চট্টগ্রামে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে তিন দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক পর্যটন মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন। মেলায় বাংলাদেশ বিমান, রিজেন্ট এয়ার, ইউএস বাংলাসহ ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এ সময় মেয়র আ জ ম নাছিরউদ্দিন বলেন,  এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামের পর্যটন শিল্পকে প্রমোট করতে হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। আরো বক্তব্য রাখেন পর্যটন মেলার আয়োজক দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।