ঢাকার দুই সিটি করপোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থানে। তার পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিন কোনো না কোনো স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের জেল-জরিমানা করছে। অন্যদিকে সড়ক বা ফুটপাতে দোকান বসানো নিরুত্সাহিত করতেও সিটি করপোরেশনের পাশাপাশি পুলিশ প্রশাসন কঠোর নজরদারি করছে। এতে হকাররা পড়েছে বিপাকে। তাদের দাবি পুনর্বাসনের আগে উচ্ছেদ নয়। সেই দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।