ডিআইজি হলেন পুলিশের আট কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন—রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি  নিশারুল আরিফ, ঢাকা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্মকমিশনার আব্দুল কুদ্দুছ আমিন, পুলিশের এন্টি টেরিরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি হারুন-আর-রশিদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্মকশিনার নাজমুল আলম, পুলিশের বিশেষ শাখা (এসবি) অতিরিক্ত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।