রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেলেও, রেললাইন না বাড়ার ফলে শিডিউল বিপর্যয় হচ্ছে। তবে সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ট্রেন ইলেকট্রিকের মাধ্যমে চালাতে পারি কিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রেললাইন উপযুক্ত করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে পদ্মা রেল লিংক প্রজেক্টে ইলেকট্রিক রেল যাওয়ার সক্ষমতা তৈরি করা হচ্ছে। গতকাল কমলাপুর স্টেশনে নতুন সংযোজিত অত্যাধুনিক লোকোমোটিভ সিমুলেটরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এলভারো ডি সালাস, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত সচিব মজিবুর রহমান।