পাবনা জেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি আবুল কাশেম (৭০)-এর ইন্তেকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আবুল কাশেম গতকাল সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।—প্রেস বিজ্ঞপ্তি