পাকা কলা এমন একটি উপকারী ফল যা সারা বছর জুড়ে পাওয়া যায়। পাকা কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল। অতিরিক্ত পাকা কলাতে পুষ্টিমান সবচেয়ে বেশি। কলায় রয়েছে ভিটামিন ‘সি’ যা ত্বক ও হাড়ের জন্য উপকারী। এছাড়া এটি ক্যানসার, হূদরোগ, অসটিওআর্থ্রাইটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম কলায় ৭০.১ শতাংশ পানি, ১.২ শতাংশ প্রোটিন, ০.৩ শতাংশ চর্বি, ০.৮ শতাংশ খনিজ লবণ, ০.৪ শতাংশ আঁশ, ৭.২ শতাংশ শর্করা থাকে। পাশাপাশি এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, বি কমপ্লেক্স, আয়রন, ফসফরাস। ১০০ গ্রাম কলা থেকে প্রায় ১১৬ ক্যালরি পাওয়া যায়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, কলা বিষণ্নতা কাটাতে সাহায্য করে। কলায় রয়েছে ট্রিপটোফেন নামক অ্যামাইনো অ্যাসিড যা সেরোটোনিনে রূপান্তরিত হয়ে বিষণ্নতা দূর করতে সাহায্য করে। এছাড়া কলা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, রক্তচাপ কমায়, হজমশক্তি বৃদ্ধি করে, শরীরে শক্তি যোগায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড়ের ঘনত্ব বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই প্রতিদিন খাদ্য তালিকায় কলা রাখা যেতে পারে।
লেখক :ডা. সঞ্চিতা বর্মন