এমার্জিং এশিয়া কাপ

সেমিফাইনালেই সমাপ্তি বাংলাদেশের

এমার্জিং এশিয়া কাপে আবারো সেমিফাইনালের শেষ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের যাত্রা। এবারো হারতে হলো সেই শ্রীলঙ্কার বিপক্ষেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৩৮ রানের লক্ষ্যে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। জিতে যায় চার উইকেটে।

দিনের ওপর সেমিফাইনালে কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে সাত উইকেটে হারায় ভারত। আগামীকাল প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

টসে হেরে ব্যাট করতে নামা অধিনায় নুরুল হাসান সোহানের বাংলাদেশ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৩৭ রান। সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার মিজানুর রহমান। এছাড়া ইয়াসির আলী ৬৬ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩৯ রান করেন। লঙ্কানদের হয়ে চারটি উইকেট নেন চামিকা করুণারত্নে।

জবাবে লঙ্কানদের ব্যাটিংয়ে পার্থক্য গড়ে দেন কামিন্দু মেন্ডিস। তিনি ৮৮ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল নয়টি ছক্কা। ওপেনার সানদুন বীরাক্কোডি ৪৭ ও শিহান জয়াসুরিয়া ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে দু’টি উইকেট নেন শরিফুল ইসলাম।