বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাবি শিক্ষার্থী নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২০, ২৩:১৪

রাজধানীর বনানীতে সেতু ভবনের কাছে ট্রাফিক পুলিশ বক্সের পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম ফয়সাল আহমেদ (২৮)। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে বনানীতে ট্রাফিক বক্স থেকে কিছুটা সামনে এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে ১৫১ দক্ষিণ পীরেরবাগ মিরপুর থাকতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্স করছিলেন। এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ত্রিপোলি সাবজেক্টে  পাশ করেছেন। 

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ড্রাইভিং লাইসেন্স ও তার বন্ধুদের সঙ্গে ফোনে তার পরিচয় পাওয়া যায়। 

আরও পড়ুন: অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে বিশাল জয় বাংলাদেশের 

বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হবে। 

ইত্তেফাক/কেকে