ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের আকবর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার জন্য জাতীয়পার্টির সমর্থকদের দায়ী করেছেন সালাউদ্দিন আহমেদ।
আরো পড়ুন : নোয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, ভোট স্থগিত
এদিকে হামলায় আহত সালাউদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তানভির আহমেদ রবীন বলেছেন, ‘এ আসনের ৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে কমপক্ষে ৫৫টি কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ও ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি।
ইত্তেফাক/ইউবি

