ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে। হাসপাতালের পক্ষে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন পুলিশ সুপার ডা. এমদাদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর সম্পাদক ডা. লতিফুল বারী করোনা মহামারি মোকাবেলায় পুলিশ সদস্যদের অনন্য ভূমিকার বিষয়ে তুলে ধরেন এবং দেশের এই প্রেক্ষাপটে ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর ৭ জন চিকিৎসক পুলিশ হাসপাতাল ও যেকোন পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিষয়ক যেকোন পরামর্শ, সহযোগিতা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির ব্যাপারে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরো পড়ুন: শরণখোলায় বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কে ৩০ হাজারের বেশি মানুষ
ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর পক্ষে উপস্থিত ছিলেন-সভাপতি, সম্পাদক ও সদস্য শিক্ষা ক্যাডারের মো. আবদুল কাদের (সোহাগ)।
ত্রিমাত্রিক-৩০ বিএসসি অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সুরক্ষা সামগ্রী শুভেচ্ছা উপহারের উদ্যোগ পুলিশের প্রতি ভালোবাসা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির নিয়ামক হিসাবে কাজ করবে।
ইত্তেফাক/এএএম

