ওয়াসার পানির দাম বৃদ্ধির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

আপডেট : ২২ জুন ২০২০, ১৫:১৭

ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ সোমবার (২২ জুন) এই আদেশ দেন।

আদালতে ওয়াসার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন; দেশে করোনায় মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়াল

রিট আবেদনে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। গত পহেলা এপ্রিল থেকে এই মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে। এই মূল্যবৃদ্ধি চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তানভীর। 

ইত্তেফাক/এএএম