“সমৃদ্ধ বাংলাদেশের জন্য জীবনধর্মী শিক্ষা চাই”

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২৩:১৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই তাদের জীবনধর্মী শিক্ষা দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে হবে। কচি-কাঁচার মেলা ‘আনন্দ মেলা’র মাধ্যমে সারা দেশের শিশুদের একত্রিত করে স্বপ্নের বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যুগিয়ে চলেছে।” 

শনিবার কচি-কাঁচার মেলা আয়োজিত আনন্দ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাবেক সচিব বদরুল আলম ও খন্দকার আসাদুজ্জামান। এ ছাড়া ড. আতিউর অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন।

আরও পড়ুন: মুহিতের বদলে নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

ড. আতিউর আরও বলেন যে, এখন শীতকাল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ সময়টায় শিশুরা এই ‘আনন্দ মেলা’য় যোগ দিয়ে শরীর-চর্চাসহ নানা ধরনের পাঠ-বহিভূর্ত শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে থাকে। এর মাধ্যমে শিশুদের মনে ও প্রাণে সৃজনশীলতার আগ্রহ ও সুযোগ বাড়ে। নানা প্রান্ত থেকে আশা শিশুদের পরস্পরকে জানার পরিসরও এই সুযোগে বাড়ে। এভাবেই তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বাড়ে। আর এই বোঝাপড়া সারাজীবন তাদের মাঝে শুভশক্তি যোগায়। 

ইত্তেফাক/আরকেজি