যুক্তরাষ্ট্রের সৈনিক দিবস উপলক্ষে বুধবার, ১১ নভেম্বর কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান নাগরিকরা জরুরি এপয়েন্টমেন্টের জন্য (০২)৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
১২ নভেম্বর এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য এপয়েন্টমেন্ট এবং জরুরি সেবা প্রদান করা হবে।
সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ https://step.state.gov/step/) ওয়েবসাইটে এ নিবন্ধন করার অনুরোধ জানানো হচ্ছে।
মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউ এস এ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ। ইন্টারনেট এ ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের সেবা ও তথ্যসমূহ প্রদান করে যাচ্ছি এবং আশা করছি শীঘ্রই জনসাধারণের জন্য আবার আমাদের সেবা আগের মতো দিতে পারবো।
করোনা সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (CDC) এর ওয়েবসাইট https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html.
করোনা সংক্রান্ত তথ্য ওয়েবসাইট: https://bd.usembassy.gov/covid-19-information/.
যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংরেজি (https://bd.usembassy.gov/) ও বাংলা (https://bd.usembassy.gov/bn/) ওয়েবসাইট এবং ফেসবুক (https://www.facebook.com/bangladesh.usembassy) ও টুইটার (https://twitter.com/usembassydhaka)।
ইত্তেফাক/জেডএইচ

