কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৬:৫৬

প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুরের কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকালে নাভানা টাওয়ারের পেছনে তালতলা বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, দুপুর ১টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তাদের ৬টি ইউনিট চেষ্টা চালায়। 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

ইত্তেফাক/জেডএইচ