নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সদস্যকে আটক করেছে র্যাব-১। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ প্রকাশ করা হয়নি।
আরো পড়ুন : ডা. আকাশের আত্মহত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার
র্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, দেশের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার ঢাকার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ইত্তেফাক/ইউবি
