যেকোন সময় গ্রেফতার হতে পারে জিমি

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:২৯

চিত্রনায়িকার পরীমণির অন্যতম সহযোগী জিমিকে যেকোন সময় আটক করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কস্টিউন ডিজাইনার জিমি হাফপ্যন্ট পরে রাতের বেলায় ক্লাবসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। আরও যারা পরীমণিকে পরিচালনা করতো তাদেরও খোঁজ নিচ্ছি। অতিসত্বর তাদেরকে গ্রেফতার করা হবে। 


ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, সেগুলো কাদের নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেফতার করা হবে।’

প্রসঙ্গত, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। পরদিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, পরীমণির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। পরীমণিকে আটকের আগের দিন মঙ্গলবার মিশুক ও জিসানকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়।

ইত্তেফাক/বিএএফ