রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভবনে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ৩২টি ইউনিট কাজ করছে। ২০ জন অগ্নিদগ্ধসহ অন্তত ৪০ জনের বেশি আহতকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
যে ভবনে আগুন লেগেছে, সে ভবনে প্লাস্টিক ও পারফিউমের গুদাম ছিল বলে জানা গেছে। সাড়ে ১০টায় শুরু হওয়া আগুন ১টা ০৫ মিনিটেও নিয়ন্ত্রণের বাইরে, দাউদাউ করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে আশপাশের ৫টি বিল্ডিংয়ে।
ইত্তেফাক/আরকেজি

