মানসিক ভারসাম্যহীনতার কারণে পলাশকে ডিভোর্স দেন সিমলা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৬

চিত্রনায়িকা সিমলা বলেছেন, চার মাস আগে পলাশকে তালাক দিয়েছি । সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। গতকাল সোমবার রাতে মুম্বাই থেকে একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কারে এসব কথা বলেছেন তিনি। 

 

সিমলা জানান, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয়। ২০১৮ সালের ৩ মার্চ তাদের বিয়ে হয়। ওই বছরেরই শেষ দিকে, ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। 

আরো পড়ুন : ৬ ক্যামেরার স্মার্টফোন আনলো নকিয়া

তিনি বলেন, মাহিবি জাহান পলাশকে ‘কবর’ নামের একটি শর্ট ফিল্মের প্রযোজক হিসেবেই চিনতাম। ‘সে যা করেছে তা অস্বাভাবিক। দেশের জন্য দুঃখজনক ও লজ্জার। এজন্য যদি প্রয়োজন হয়, আমি দেশের জন্য যেকোনো কিছু ফেস করতে রাজি। 

 

সিমলার ভাই আসাদুজ্জামান ভূট্টো বলেন, সিমলা বর্তমানে বলিউডের ‘সফর’ নামে একটি ছবির শুটিং করছেন।

 

ইত্তেফাক/ইউবি