গাবতলীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৯:৪২

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল (৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

 

জানা গেছে, নিহত বিল্লাল বসুমতি পরিবহনে লাইনম্যানের কাজ করতেন। রাস্তা পার হয়ে কর্মস্থলে যাওয়ার পথে গুরুতর আহত হন বিল্লাল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। বিল্লালের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

 

ইত্তেফাক/এএম