ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে রাজধানীর বকশীবাজারের জয়নাগ রোডে রাসায়নিক দ্রব্যের গুদাম উচ্ছেদের অভিযান চলছে।
শনিবার সকালে স্থানীয়দের বিক্ষোভের মুখে ডিএসসিসি গঠিত টাস্কফোর্স অভিযান স্থগিতে বাধ্য হয়। এ সংবাদ শুনে ডিএসসিসির মেয়র বকশীবাজারে উপস্থিত হয়ে দুপুর পৌনে ৩টার দিকে অভিযান শুরু করেন।
অভিযান স্থগিতের এ সংবাদ শুনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো’। এরপর মেয়রের উপস্থিতিতে দুপুর পৌনে ৩টার দিকে সেখানে অভিযান আবারও শুরু হয়।’
পুলিশের চকবাজার থানা জানিয়েছে, শনিবার সকালে সিটি কর্পোরেশনের একটি দল জয়নাগ রোডের একটি আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউন খুঁজে পায়। ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় আশপাশ এলাকার ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকে এবং তাদের তোপের মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হয় টাস্কফোর্স।
দুপুর ১টা ২০ মিনিটে এ সংবাদ কানে আসে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের। তখন তিনি এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘একদল অসাধু ব্যবসায়ী অভিযানে বাধা দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ‘উপজেলা নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে বিএনপির চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে’
অভিযানে সিটি করপোরেশন গঠিত টাস্কফোর্সের টিম-৩ অংশগ্রহণ করে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন সাইফুল ইসলাম। অভিযানে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, ডিপিডিসি, বিস্ফোরক অধিদপ্তর ও চকবাজার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে

