আজ অনন্যা শীর্ষদশ ২০১৮ সম্মাননা প্রদান অনুষ্ঠান

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৩:১৫

বছরব্যাপী আলোচিত আলোকিত দশ কৃতী নারীকে সম্মাননা প্রদান করতে যাচ্ছে পাক্ষিক অনন্যা।


আজ শনিবার বিকাল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা ২০১৮’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, বিশেষ অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, এমপি, সভাপতিত্ব করবেন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। 

আরো পড়ুন : নিজের চেয়ার ছেড়ে সেই জহিরুলের পাশে এসে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এবারের সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন - ডা. সায়েবা আক্তার (চিকিৎসা), পারভীন মাহমুদ (ব্যবস্থাপনা ও উন্নয়ন), শামসুন্নাহার (প্রশাসন),  আফরোজা খান (উদ্যোক্তা), সোনা রানী রায় (কুটিরশিল্প), লাইলী বেগম (সাংবাদিকতা), নাজমুন নাহার (তারুণ্যের আইকন), সুইটি দাস চৌধুরী (নৃত্যশিল্পী), রুমানা আহমেদ (খেলাধুলা) ও ফাতেমা খাতুন (প্রযুক্তি)।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। 

 

ইত্তেফাক/ইউবি