রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুনের পর এবার আগুন লাগার ঘটনা ঘটেছে গুলশান-২ এর ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে। তবে সুউচ্চ ভবনটির পঞ্চম তলায় লাগা আগুন অল্প সময়েই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টা ৫০মিনিটের দিকে আগুন লেগেছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ভবনটির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।
জানা যায়, ডেল্টা লাইফের চার তলায় অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার অফিস। সেই ফ্লোরের উত্তর দিকের একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়।ভবনটির নিজস্ব হাইড্রেন্ট ও ফায়ার ফাইটিং ইউনিট দিয়ে আগুন নেভানো হয়।
আরও পড়ুন: গুলশানে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটির চার তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়েই আমরা চিলে আসি। তবে ততক্ষণে আগুন নিভে গেছে।
ইত্তেফাক/কেকে

