রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগ চরমে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৩০

গত কয়েকদিন ধরে সকাল ও সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হচ্ছে। আর যতটুকু বৃষ্টি হচ্ছে তার পুরোটা সময়ই মুষলধারে হচ্ছে। ফলে রাজধানীর রাস্তায় পানি জমে যাচ্ছে। আর এতে তৈরি হচ্ছে তীব্র যানজট। অফিস ফেরত মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বর্ষাকাল শুরু হতে এখনো অনেকদিন বাকী। এবার বসন্তকালেই প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এরসঙ্গে রাজধানীতে চলছে মেট্রোরেল নির্মাণের কাজ। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তা ডুবে যাচ্ছে। আর এতেই এমন যানজট তৈরি হচ্ছে। এতে ভুগতে হচ্ছে রাজধানীবাসীদের।

আরো পড়ুন: প্রাথমিকে শিক্ষক হতে নারীদেরও যোগ্যতা স্নাতক লাগবে

ইত্তেফাক/এমআই