রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নবী হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ঢাকা উদ্যান এলাকায় তল্লাশির সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : টেকনাফে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে নিহত ১
এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলিতে দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি

