টিআইবির গবেষণা প্রত্যাখ্যান ওয়াসার এমডির

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৯:৫৬

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থেকে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি ঢাকা ওয়াসা প্রত্যাখ্যান করে আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করেছে। এই প্রত্যাখ্যানের ঘোষণা দেয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। এ সময় তিনি বলেছেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়।

গত বুধবার টিআইবি গবেষণায় জানায়, ঢাকা ওয়াসার পানির নিম্নমানের কারণে ৯৩ শতাংশ গ্রাহক বিভিন্ন পদ্ধতিতে পানি পানের উপযোগী করে। এর মধ্যে ৯১ শতাংশ গ্রাহকই পানি ফুটিয়ে পান করে। গৃহস্থালি পর্যায়ে পানি ফুটিয়ে পানের উপযোগী করতে প্রতিবছর আনুমানিক ৩৩২ কোটি টাকার গ্যাসের অপচয় হয়। 

‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলে টিআইবি। রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

আরো পড়ুন: শবে বরাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ : ডিএমপি

ইত্তেফাক/এমআই