পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর মানুষ। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে রেলের ঈদ যাত্রা। এই যাত্রায় মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয় এজন্য সব ট্রেনেই মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে বাংলাদেশ রেলওয়ে।
জানা গেছে, বুধবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে তিনটি আন্তঃনগর, মেইল, ঈদ স্পেশালসহ মোট ৫২টি ট্রেন যেগুলোতে মোট আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫টি। সব ট্রেনেই ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া দুর্গন্ধ রোধে স্প্রেও দেওয়া হয়েছে।
আরো পড়ুন: ‘এবার নজর পাক অধিকৃত কাশ্মীর, প্রাণ দিতেও প্রস্তুত’
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক জানান, কেউ যাতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য সব ট্রেনে রেলের নিজস্ব ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ

