রাজধানীতে মা-মেয়েকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৯

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোডের একটি বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাথাড়ি কুপিয়েছে। সাবেক দোকান কর্মচারী শহিদুলসহ ৪/৫ জন লোক বৃহস্পতিবার এই ঘটনা ঘটায়।  

জানা গেছে, আজ সকাল ১১টায় কদমতলী থানাধীন জুরাইন মেডিকেল রোড সমাজ কল্যাণ অফিস সংলগ্ন সিরাজ মিয়ার ৪র্থ তলা ভবনের ২য় তলায় ভাড়া বাসায় ঢুকে মা মমতাজ বেগম (৪৫) ও মেয়ে রুমা আক্তারকে (১৯) এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

আরো পড়ুন: গাড়ির চাপায় প্রাণ গেল সিআইডি কর্মকর্তার

এলাকাবাসী জানিয়েছে, মমতাজ বেগমদের রুমা কনফেকশনারী নামে একটি দোকানে আগে কর্মচারি হিসেবে ছিলেন শহিদুল। 

মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে তাদের চিকিৎসক জানান। তাদের গ্রামের বাড়ী শরিয়তপুর জেলা সদর থানা শৈলপাড়া গ্রামে। 

ইত্তেফাক/এমআই