অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে দেয়া জামিন স্থগিত করেছে হাইকোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নের্তৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। ওই মামলায় ২০১৭ সাল থেকে কারাগারে আছেন সোহেল রানা। এই মামলায় গত ১৭ মে ঢাকার একটি বিশেষ আদালত রানাকে জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।
আরও পড়ুন: স্কুল-কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় স্থগিত চেয়ে রিট
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও রানার পক্ষে মো. আলমগীর হোসেন শুনানি করেন। শুনানি শেষে বিশেষ আদালতের জামিন স্থগিত করে দেয় হাইকোর্ট।
ইত্তেফাক/কেকে

