জামালপুরে ইউপি মেম্বারসহ চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় একজনের মৃত্যুদণ্ড। একজনের যাবজীবন কারাদন্ড এবং ১২ জনকে খালাস দিয়েছে আদালত। বুধবার (২৭ জানুয়ারি) বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাৎ জাহান ঝুনু এই রায় দেন।
আসামি বেলাল (৩৫) কে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, হুরমুজ আলী (৩৭) কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ১২ জনকে খালাসের আাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের।
আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার
রাষ্ট্রপক্ষের আইনজীবি আবুল কাশেম জানান, সরিষাবাড়ী উপজেলায় ২০১৩ সালের ১৪ নভেম্বর বিকেলে পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নলসন্ধ্যা গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমান (৫০) ও তার সঙ্গী ইউসুফ (৫২) যমুনা নদীর বাসুরিয়া খেয়াঘাট থেকে কোরবান আলী তালুকদারের (৬০) ইঞ্জিনচালিত নৌকাযোগে বাড়ী ফিরছিলেন। চর নলসন্ধ্যা শত্রু খেয়াঘাটের কাছে পৌছালে পূর্ব তার জেরে দন্ডপ্রাপ্তরা ইঞ্জিন চালিত নৌকাযোগে তাদের উপর হামলা ও মারধর করে। একপর্যায়ে নৌকাসহ তাদেরকে অপহরণ করে যমুনা নদীর গভীরে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার তিনদিন পরে ইউসুফ ও পাঁচদিন পরে ফজলুর রহমানের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করা হয়। এছাড়া কোরবান আলী এখনও নিখোঁজ রয়েছে।
ইত্তেফাক/এনএ
