রমজানে হাইকোর্টে কোর্ট অফিস সময়সূচি নির্ধারণ

আপডেট : ০২ মে ২০১৯, ১৬:১১

পবিত্র রমজান মাসে সুপ্রিমকোর্টে অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে হাইকোর্ট বিভাগে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সোয়া ৯ থেকে সাড়ে ৩ টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া ১ থেকে দেড়টা পর্যন্ত বিরতি রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, হাইকোর্ট বিভাগে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সোয়া ৩ টা পর্যন্ত আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বেলা সোয়া সোয়া ১ থেকে ২ টা পর্যন্ত নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। বাসস

আরও পড়ুন: ঘূর্ণীঝড় ফণীর কারণে শনিবারের এইচএসসি পরীক্ষা পেছালো

ইত্তেফাক/কেকে