বরিশালে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:৫০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্তায় আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৭২ বছর বয়সী ঐ বৃদ্ধের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়। মৃত ঐ বৃদ্ধের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে করোনা আক্রান্তের শীর্ষে মিরপুর
 
এর আগে শুক্রবার ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়। শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

ইত্তেফাক/কেকে