গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দে এবং আরও দুই মন্ত্রীও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
বিসিসির খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলবর্তী দেশ গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রীসহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও দুই মন্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী নাবিয়াম জানিয়েছেন, দেশটির আন্তঃমন্ত্রণালয় করোনা ভাইরাস কমিটির বেশ কয়েকজন সদস্যও ভাইরাসটির দ্বারা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ
বিবিসি জানায়, সম্পদের ব্যবস্থাপনার অদক্ষতা এবং অপ্রতুলতার কারণে গিনি বিসাউয়ের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা ভালো নয়। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০৫ জন ও মৃত্যু হয়েছে একজনের।
ইত্তেফাক/আরআই

