রংপুর গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় বাসিন্দা। শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে রংপুর জেলায় ১৬ জন, কুড়িগ্রাম জেলায় একজন, লালমনিরহাট জেলায় তিনজন এবং গাইবান্ধা জেলার দুইজন রয়েছেন।
আক্রান্ততরা হলেন, রংপুর জেলা পুলিশের একজন, রংপুর মেট্রো পুলিশের তিনজন, রংপুর মেট্রো এলাকা পাঁচজন, রংপুরে মেডিকেল কলেজও হাসপাতালের একজন, রংপুর কেন্দ্রীয় কারাগারের একজন, তাতীপাড়া একজন, সেন্ট্রাল রোডের একজন, এলজিইডির একজন, রংপুর জেলা কোতয়ালী একজন ও রংপুর জেলার কাউনিয়ায় একজন আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার উলিপুর একজন, লালমনিরহাট জেলার পাটগ্রামে একজন, হাতিবান্ধায় দুইজন ও গাইবান্ধা জেলা সদরে একজন ও পলাশবাড়ীতে একজন শনাক্ত হয়েছেন।
আরও পড়ুন: ‘ছাদের বাড়ি লাগবেনা, তুই ফিরে আয় বাজান’
জানা গেছে, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ৫৬ দিনে শুধু রংপুর জেলারই ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল (আইইডিসিআর'র তথ্য) অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে সর্বমোট করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪৯ জন এবং মারা গেছেন ৮ জন।
ইত্তেফাক/এসি

