গাজীপুরের কালীগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে দীপঙ্কর সেন (৩৩) নামে স্বর্ণের দোকানের এক কারিগরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার।
মৃত দীপঙ্কর সেন জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মতি লাল সেনের ছেলে। তিনি ঢাকার তাঁতীবাজারে স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করত।
আরো পড়ুন: অন্ধকারে ঢিল না ছুড়তে বিএনপির প্রতি কাদেরের আহবান
জামালপুর ইউপি চেয়ারম্যান মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, দীপঙ্কর সেন বেশ কিছুদিন যাবত জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার সকালে সে অসুস্থতা অনুভব করলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে বাড়ি থেকে যাতায়াত করে ঢাকার তাঁতিবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করত। নমুনা সংগ্রহের জন্য তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে।
ইত্তেফাক/এএএম

