নার্ভাস নাইনটির শিকার হয়ে ফিরে গিয়েছিলেন জনি বেয়ারস্ট। ৯৯ বল থেকে ৮টি চার ও তিনটি ছক্কার মারে গুলবাদিন নায়েবর বলে ৯০ রান করে আউট হন তিনি। সেখান থেকে জো রুটের সঙ্গী হন ইয়ান মরগান। এর মধ্যে মরগানের ব্যাটে যেন আগুন জ্বলছে। ৫৭ বল থেকে সেঞ্চুরি করেছেন মরগান। এ দুজনের নৈপুণ্যে ৪৩ ওভারের খেলা শেষে ইংলিশদের সংগ্রহ ২৯৩ রান।
ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ের সুযোগটাই নিয়েছিল ইংল্যান্ড। শুরুটা অন্য দলগুলোর মতো স্বাভাবিকই হয়েছে। দলীয় ৪৪ রানে জেমস ভিন্সকে সাজঘরে ফেরত পাঠান আফগান বোলার দাওলাত জাদরান। এরপর জো রুটকে নিয়ে ১২০ রানের দারুণ জুটি গড়েন এই বেয়ারস্ট। তবে ৯০ রানে বেয়ারস্ট আউট হয়ে যান। এরপর রুটের সঙ্গী মরগান ৫৭ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন। রুট করেছেন ৭৪ রান।
চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। গত দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। আজ আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। ফলে সেমিতে যেতে তাদের পথটা সহজ হয়ে যাবে।
ইত্তেফাক/কেআই

