গত ৮ আগস্ট দৈনিক ইত্তেফাকে ‘পরীমনি ও পিয়াসার সঙ্গে ২১ প্রভাবশালীর সখ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের এক স্থানে ভুলবশত একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের নাম ছাপা হয়েছে। এ ছাড়া ঐ সংবাদে একই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ‘শওকত রুবেল’ নাম ছাপা হয়েছে। এ কথা স্বীকার করতে কার্পণ্য নেই যে, এ দুটি তথ্যই ভুল ছিল।
পরীমনির ঘটনার সঙ্গে মাসরুর আরেফিনের কোনো সংশ্লিষ্টতা নেই। তার নামটি ভুলবশত ছাপা হওয়ায় এবং তাতে করে তার ব্যক্তিমর্যাদা ক্ষুণ্ন হওয়ায় ইত্তেফাক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। ইত্তেফাকের ছাপা সংস্করণে প্রকাশিত ঐ সংবাদ ইত্তেফাকের অনলাইন সংস্করণে তাত্ক্ষণিকভাবে সংশোধন করা হয়।
দেশের ঐতিহাসিক মর্যাদাসম্পন্ন পত্রিকা হিসেবে ইত্তেফাক সব সময় পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ পরিবেশন না করা এবং কোনো ভুলের কারণে কোনো ব্যক্তির সম্মান ও মর্যাদা যেন কখনো ক্ষুণ্ন না হয়, এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকে।
সিটি ব্যাংকের এমডির মর্যাদাহানির বিষয়টি ইত্তেফাক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এই অনভিপ্রেত ভুলের জন্য তার ও তার পরিবারের কাছে আবারও দুঃখ প্রকাশ করছে।
ইত্তেফাক/এএএম

