চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় ডুবে সাইফুর রহমান মুন্না নামক স্থানীয় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই শিক্ষার্থী এক বন্ধুসহ কলা অনুষদ সংলগ্ন ঝর্ণার পাড় দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে পা পিছলে গেলে ঝর্ণায় পড়ে তলিয়ে যান। তাকে উদ্ধারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা অভিযান চালিয়ে বেলা সোয়া ১টায় মৃতদেহ উদ্ধার করে। মৃত শিক্ষার্থী হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।
আরো পড়ুনঃ নাটোরে নদী দখল করে সৌতি জালে অবৈধভাবে মাছ শিকার
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, আমি জেনেছি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে দু'জন ঝর্ণার দিকে ঘুরতে যায় এবং তাদের একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও হাটহাজারী ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল নামিয়ে তল্লাশি চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।
ইত্তেফাক/এমএএম
