মৃত্যুর সঙ্গে ১২ দিন লড়ে চলে গেলেন চবি শিক্ষার্থী নুসরাত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫১

মৃত্যুর সঙ্গে ১২ দিন পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত চৌধুরী (২৩)। গত ২১ জানুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় তিনি আহত হয়েছিলেন।

নুসরাত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তিনি সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় নিহতের দুই বছর পার, ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তের পরিবার

নিহতের স্বামী ফখরুল ইসলাম জানান, ‘আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। দুর্ঘটনায় নুসরাতের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছিল। যে কারণে তাকে বাঁচানো গেল না!’

ইত্তেফাক/নূহু