ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন তিন মাস পেছানোসহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল। সেখান থেকে মিছিল সহকারে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পূর্ব ঘষিত তাদের এই কর্মসূচি শেষে সেখান থেকে সরে যান তারা।
আরো পড়ুন: ২০২৪ সালের নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত ট্রাম্প পুত্রের!
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী এতে নেতৃত্ব দেন।
আকরামুল হাসান বলেন, ডাকসু নির্বাচনে যদি কোনো ধরনের টালবাহানা হয়, ষড়যন্ত্র হয়, তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে দাবানল জ্বলে উঠবে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, হলে সহাবস্থান এখনো নেই। ডাকসু নির্বাচন তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে।
ছাত্রদলের অন্যতম দাবিগুলো হলো:
ডাকসু নির্বাচন তিন মাস পেছানো, হলের বদলে অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র করা, প্রার্থিতার বয়সসীমা বাতিল করে ডাকসু ও হল সংসদের ফি প্রদানকারী সব শিক্ষার্থীকে ভোটাধিকার ও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া, নির্বাচনের আগে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।
ইত্তেফাক/জেডএইচ
