বেরোবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩মার্চ (রবিবার) থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষার ১০ম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম প্রায় শেষ। আগামী ৩ মার্চ ছয়টি অনুষদের সব বিভাগেই একসঙ্গে ক্লাস শুরু হবে। তবে, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। 

আরও পড়ুন: ১০১ টাকা দেনমোহরে ৮ বছরের ছোট পলাশকে বিয়ে করেন সিমলা

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd)-এর মাধ্যমে জানা যাবে। 

ইত্তেফাক/কেকে