খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ষষ্ঠ সমাবর্তন আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সোমবার বিকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্রবিষয়ক পরিচালক, সিইটিএল, আইকিউএসির এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : মদনে পানিতে ডুবে প্রতিবন্ধী তরুণীর মৃত্যু
সভার সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তারা ষষ্ঠ সমাবর্তনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। বিস্তারিত তথ্য শিগগির খুবির ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।
ইত্তেফাক/কেআই
