ঢাবি ভর্তি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম জানান, এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ডিভাইস/যন্ত্র বহন করা নিষিদ্ধ ছিল। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

আরো পড়ুন : গণেশ বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের প্রাণ বিসর্জন

তিনি আরো জানান, আগামীকাল শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৬ হাজার এক জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছে।

 

ইত্তেফাক/ইউবি