‌‘বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান উন্নীত করতে প্রয়োজন কারিকুলাম পদ্ধতির আধুনিকায়ন’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীত করতে পঠন-পাঠন, কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন করা প্রয়োজন। শিক্ষা ও গবেষণার গুণগত মান-উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইনস্ট্রাকশন টু ইনিস্টিটিউশনাল কোয়ালিটি সেল’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যাল ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশেষ অতিথি ছিলেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ‘সেফ জোন’ গঠন সম্ভব নয়: মিয়ানমার

অন্যান্যের মধ্যে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন ও অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও সিনিয়র শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/ইএইচএম