বাকৃবিতে ফিরলেন গোপালগঞ্জের সেই ভিসি

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৩২

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিজ বিভাগে ফিরেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদত্যাগী উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন। মঙ্গলবার পূর্বের কর্মস্থল বাকৃবির বায়োটেকনোলজি বিভাগে যোগদান করেছেন তিনি। 

বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোন শিক্ষক প্রেষণে গেলে পুনরায় কমর্সস্থলে যোগ দিতে বিভাগীয় প্রধান বরাবর আবেদন করতে হয়। তিনি আবেদন করে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। তবে আগামী দুদিন বুধবার ও বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন।

আরও পড়ুন : বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

উল্লেখ্য, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ভিসি নাসিরউদ্দিনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় বশেমুরবিপ্রবিতে। এক পর্যায়ে ইউজিসির প্রতিনিধি দল সেখানে সফরে গিয়ে অনিয়মের সত্যতা পায়। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের টানা ১২ দিনের আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন তিনি।  

ইত্তেফাক/কেআই