যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেলে হয়ে গেল ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এবারে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছেন হলিউড তারকা ব্র্যাড পিট।
পরিচালক কুয়েন্টিন টারান্টিনোর রচনা ও পরিচালনা 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড'-এ প্রশংসনীয় অভিনয় করে এই পুরস্কার জিতেন ব্র্যাড পিট।
পুরস্কার জিতে পরিচালক কুয়েন্টিন টারান্টিনোকে ধন্যবাদ জানান ব্র্যাড পিট। এছাড়া একই ছবিতে অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিওকেও ধন্যবাদ দিতে ভুলেননি হলিউডের এই অভিনেতা।
মজা করে এই অভিনেতা বলেন, আমি আমার মাকে অনুষ্ঠানে নিয়ে হাজির হতে চেয়েছিলাম, কিন্তু যে নারীই আমার পাশে দাঁড়ায়, তাদের সঙ্গে ডেট করছি এমনটি বলে, যা খুব বাজে হত।
This one's for Rick Dalton. Brad Pitt wins Best Supporting Actor, Motion Picture at The #GoldenGlobes. pic.twitter.com/0QK3TfomI1
— NBC Entertainment (@nbc) January 6, 2020
ইত্তেফাক/এসআর

