এবার দেশাত্মবোধক গান কাভার করলেন টুম্পা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:০৪

নিজের ইউটিউব চ্যানেলের জন্য জনপ্রিয় দেশাত্মবোধক গান কাভার করলেন টুম্পা খান। কালজয়ী গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা জনপ্রিয় 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গান টি কাভার করেন তিনি।

টুম্পা তার ‘টুম্পা খান সুমি’ নামের চ্যানেলে গত ১৬ ডিসেম্বর গানটি প্রকাশ করেন।  

এনিয়ে তিনি বলেন, দেশের গান ছোট বেলা থেকেই অনেক ভালো লাগে, এটা অন্যরকম একটা ভাল লাগা। মূলত সেখান থেকে এমন গান গাওয়া।

তিনি আরো বলেন, ভবিষ্যতে আর এরকম দেশের গান করবো। 

আরো পড়ুন: চলতি বছরে ইহুদিবাদীদের হাতে খুন ৫৪ শিশু, আটক ৯০০ 

কাভার সং গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী  টুম্পা মেইন্সট্রিমে ইতিমধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। পেয়েছেন সবার ভূয়সী প্রশংসা। 

কয়েক সপ্তাহ আগে গেয়েছেন জনপ্রিয় শিল্পী তাহসান খানের সঙ্গে ‘তুমিময়’ শিরোনামের একটি গান। আগামী বছরের শুরুতে গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/এসআর