হিমেশ ও উদিত নারায়ণের সঙ্গে ডুয়েট গাইলেন রানু মণ্ডল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫১

বলিউডে হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ শিরোনামে গাওয়া গানে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন রানু মণ্ডল। এবারও নতুন আরেক গান গেয়ে আলোচনার এলেন তিনি। তবে এবার হিমেশের সুরে নন, গাইলেন তার সঙ্গেই। এখানেই শেষ নয় ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবি থেকে গাওয়া ‘ক্যাহে র‌্যাহি হ্যায় নাজদিকিয়া’ গানে তাকে সঙ্গ দিয়েছেন বলিউড কিং খ্যাত উদিত নারায়ণ। আরও রয়েছেন পায়েল দেব।

উদিত নারায়ণের সঙ্গে রানুর গানটির রেকর্ডিঙয়ের কিছু ভিডিও আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হিমেশ রেশমিয়া। সে সময়ই উদিত নারায়ণের সঙ্গে রানু গান গাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছিল। অবশেষে সেই পুরো গানটিই এবার ইউটিউবে প্রকাশ্যে আনা হলো। 

রানাঘাট স্টেশন ‘এক পেয়ার কা নগমা’ গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিওতে গিয়ে পর পর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল। তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু।

আরও পড়ুন: খালের ধারে ফেলে যাওয়া নবজাতককে উদ্ধার করলেন আরেক মা

বেশ কিছুদিন আগে লতা মঙ্গেশকরের বহুল জনপ্রিয় ‘আমার দুচোখে চোখ রেখে দেখো,. বাজে কি বাজে না মনোবীণা’ গানটি গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন রানু।

ইত্তেফাক/এসি

এ সম্পর্কিত আরও পড়ুন