লাইসেন্স পেলেই ‘পর্ন’ ছবি করবেন পরিচালক কন্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮

যৌনকর্মী হিসেবে লাইসেন্স পেলেই পুরোপুরি পর্ন ছবির দুনিয়ায় চলে আসবেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গের মেয়ে মিকেলা।  এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মিকেলা নিজেই।  

গণমাধ্যমটিতে প্রকাশিত খবরে বলা হয়, যার বাবা জ'স (১৯৭৫), জুরাসিক পার্ক (১৯৯৩) সহ বহু বিখ্যাত ছবির পরিচালক তার মেয়ে কেরিয়ার হিসেবে বেছে নিতে চলেছেন পর্ন বা নীল ছবির দুনিয়া! বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি।  স্পিলবার্গ দম্পতিও নাকি সায় দিয়েছেন মেয়ের এই প্রস্তাবে। 

সাক্ষাৎকারে মিকেলা জানিয়েছেন, তিনি আদতে ভীষণ যৌনগন্ধী।  তাই নীল ছবির দুনিয়া তার জন্য আদর্শ।  ইতিমধ্যেই তিনি নিজে বেশ কিছু ন্যুড ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 

আত্মবিশ্বাসের সঙ্গে স্পিলবার্গ কন্যা আরও জানিয়েছেন, এতে এমন কিছু পাপ কাজ করছি না।  আর এই ইন্ডাস্ট্রিতে প্রচুর অর্থ পাওয়া যায়।  একই সঙ্গে আমি যে কাজে স্বচ্ছন্দ সেই কাজই তো করব! কীভাবে মা বাবার কাছে এই পেশার কথা জানালেন মিকেলা? সে সম্পর্কে তারকা কন্যা বলেছেন, আমার নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বরাবরই তাদের (মা-বাবা) কাছে প্রাধান্য পেয়েছে।  আমি কী করছি তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।  ফলে, জানার পরেও তারা কোনও অস্বস্তিতে ভোগেননি।

জানা যায়, মিকেলা এর আগে "সুগার স্টার" নাম নিয়ে পর্নহাবে ভিডিও পোস্ট করেছিলেন।  কিন্তু টেনেসির যৌন ব্যবসায়ী সংস্থার থেকে যৌনকর্মীর লাইসেন্স না পাওয়ায় সেই ভিডিও সরিয়ে আনেন।  

তিনি বলেন, কেউ তার শরীরকে বিনোদনের পণ্য হিসেবে না দেখায় একাই নিজের পর্ন ভিডিও বানাতে থাকেন।  কিন্তু একসময় এভাবে করতে করতে ক্লান্ত হয়ে পড়েন।  তার দাবি, নীল দুনিয়ায় তার শরীর ভরপুর বিনোদন দিতে পারে।  কিন্তু কেউ তাকে যোগ্যই ভাবছেন না! তাই তিনি এভাবে ঘোষণা করতে বাধ্য হলেন।  তবে তিনি কারোর সঙ্গে এই কাজ করবেন না।  একক ভাবে পর্ন তারকা হতে চান মিকেলা।  খবর-এনডিটিভি।

 

ইত্তেফাক/আরআই