সাম্প্রতিক এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব: হানিফ সংকেত

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৪:২৮

সাম্প্রতিক সময়ে ধর্ষণ নিয়ে প্রতিবাদ গড়ে উঠেছে পুরো দেশে। তারকারাও ধর্ষকদের বিচার ও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ‘সাম্প্রতিক’ আয়োজনে আজ হানিফ সংকেত ও জয়া আহসানের মন্তব্য তুলে ধরা হলো—

ধর্ষণ নামক এক ঘৃণ্য সামাজিক ব্যাধি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। ধর্ষণের শিকার হয়ে সামাজিকভাবে লাঞ্ছিত-বঞ্চিত হয়ে অসংখ্য নারী বেছে নিচ্ছেন আত্মহননের পথ। নারীদের ওপর যারা এ ধরনের পাশবিক আচরণ করছে তারা মানুষ নামের অমানুষ। এদের মনুষ্যত্ব নেই, আছে পশুত্ব। আর এই পশুরা আমাদের মা, বোন, স্ত্রী, কন্যাদের সম্ভ্রম হানি করছে যেখানে সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অজোপাড়া গাঁয়ের কোনো গৃহবধূ, এমনকি শিশুরাও এই পশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে এদের ধর্ষণ সন্ত্রাস।

আসুন সবাই মিলে এই ধর্ষকদের প্রতিরোধ করি। তুলে দিই আইনের হাতে। আর এদের ব্যাপারে দাবি একটাই— বিচারে দীর্ঘসূত্রতার জটিল জট ভেঙে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা। ধর্ষকদের রক্ষা নেই, সর্বোচ্চ শাস্তি চাই। সোচ্চার হয়ে বলি সবাই—বন্ধ হোক ধর্ষণ। নারী মাতা, নারী বধূ, কন্যা ও বোন।

ইত্তেফাক/জেডএইচডি