প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে কাজ করেছেন আমান রেজা ও সোনিয়া হোসেন। একটি ডিটারজেন্ট ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে এই জুটিকে। ভারতে শুটিং হওয়া বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সৌনক মিত্র।
এর আগেও ভারতে ছবি ও বিজ্ঞাপনে কাজ করেছেন আমান। তবে ভারতীয় টিমের সঙ্গে এই প্রথম কোনো বিজ্ঞাপনের শ্যুটিং করলেন সোনিয়া।
এ বিষয়ে সোনিয়া বলেন, ‘এই প্রথম ভারতীয় টিমের সঙ্গে কাজ করেছি। নতুন বছরে এই প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। এই বিজ্ঞাপনে কাজ করে দারুন অভিজ্ঞতা হয়েছে।’
আরো পড়ুন: অহনাকে আহত করা সেই ট্রাকচালক ও হেল্পার গ্রেফতার
তিনি আরো বলেন, ‘এই প্রথম আমানের সঙ্গে কাজ করেছি। পুরো সময়টা আমরা দারুণ কাটিয়েছি। শিল্পী হিসেবে আমান খুবই সহযোগী মনো-ভাবাপন্ন। আমানের সঙ্গে আমি আরো অনেক কাজ করতে চাই।’
ইত্তেফাক/বিএএফ

